হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ !

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ১১:২০ অপরাহ্ন

হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফে ৮ হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে।

১২ জানুয়ারি বুধবার বিকেল তিনটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন এপিবিএন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি বলেন, আজ বুধবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ বান্ডিল জাল (প্রতি বান্ডিলে ৪০০ মিটার হিসেবে ৮হাজার মিটার কারেন্ট জাল) জব্দ করা হয়েছে। যাহার বাজারমূল্য ২ লাখ ৪০হাজার টাকা।

বিক্রয় নিষিদ্ধ এসব জল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, জব্দ করা নতুন জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দোকানের মালিক পক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ !

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ !

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ১১:২০ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফে ৮ হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার বিকেল তিনটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন এপিবিএন পুলিশ সদস্যরা। তিনি বলেন, আজ বুধবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ বান্ডিল জাল (প্রতি বান্ডিলে ৪০০ মিটার হিসেবে ৮হাজার মিটার কারেন্ট জাল) জব্দ করা হয়েছে। যাহার বাজারমূল্য ২ লাখ ৪০হাজার টাকা। বিক্রয় নিষিদ্ধ এসব জল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, জব্দ করা নতুন জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দোকানের মালিক পক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×