হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় ২ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মে ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন, এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস।

শুক্রবার (১৩ মে) মোহাম্মদপুরের বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগ।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাই যে বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা হস্তান্তরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এরশাদ উল্লাহ ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তাররা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় চালান করার জন্য এসেছিলেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় ২ মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় ২ মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মে ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন, এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস। শুক্রবার (১৩ মে) মোহাম্মদপুরের বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগ। গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাই যে বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা হস্তান্তরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এরশাদ উল্লাহ ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তাররা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় চালান করার জন্য এসেছিলেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×