কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন এলাকা থেকে আবসার উদ্দিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের ইসমাইলের ছেলে।
মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারসংলগ্ন বিজিবির সীমান্ত সুইচ গেটের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুইচ গেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইমন দত্ত বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফ সীমান্তের সুইচ গেটের পাশে যুবকের মরদেহ উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন এলাকা থেকে আবসার উদ্দিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন