হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান, ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন


তেহরান, ১১ মার্চ – আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এর মধ্যেই ফুটবলের এই বৈশ্বিক আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না ইরান।

চলমান বৈরী পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার তাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ তাদের নেই। তিনি আরও জানান, তাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয় বিধায় ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের।

এ অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনতে হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান, ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান, ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১১ মার্চ – আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এর মধ্যেই ফুটবলের এই বৈশ্বিক আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না ইরান।চলমান বৈরী পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার তাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো পরিবেশ তাদের নেই। তিনি আরও জানান, তাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয় বিধায় ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের।এ অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনতে হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×