হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন




বৈরুত, ৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের চব্বিশ ঘণ্টা পার না হতেই লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এই হামলায় দেশটির রাজধানী বৈরুত এবং অন্যান্য অঞ্চলে অন্তত ২৫৪ জন নিহত ও এক হাজার ১০০ জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই তারা এই অভিযান পরিচালনা করেছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

টানা আটত্রিশ দিনের সংঘাতের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পনেরো দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার কূটনৈতিক তৎপরতার মাঝেই লেবাননে একযোগে শতাধিক হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই অভিযানে তাদের পঞ্চাশটি যুদ্ধবিমান অংশ নেয় এবং মাত্র দশ মিনিটে একশ বারের বেশি বোমাবর্ষণ করা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী বোমা ফেলার কারণে প্রাণহানি ও ধ্বংসের মাত্রা অনেক বেশি হয়েছে। বিপুল সংখ্যক আহত মানুষকে চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চরম সংকটে পড়েছে। উদ্ধারকারী দলের সদস্যরাও ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের বের করতে হিমশিম খাচ্ছেন।

এদিকে লেবাননে এমন ধ্বংসযজ্ঞের জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তারা হুঁশিয়ারি দিয়েছে হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের চব্বিশ ঘণ্টা পার না হতেই লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এই হামলায় দেশটির রাজধানী বৈরুত এবং অন্যান্য অঞ্চলে অন্তত ২৫৪ জন নিহত ও এক হাজার ১০০ জনের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই তারা এই অভিযান পরিচালনা করেছেন।টানা আটত্রিশ দিনের সংঘাতের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পনেরো দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার কূটনৈতিক তৎপরতার মাঝেই লেবাননে একযোগে শতাধিক হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই অভিযানে তাদের পঞ্চাশটি যুদ্ধবিমান অংশ নেয় এবং মাত্র দশ মিনিটে একশ বারের বেশি বোমাবর্ষণ করা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী বোমা ফেলার কারণে প্রাণহানি ও ধ্বংসের মাত্রা অনেক বেশি হয়েছে। বিপুল সংখ্যক আহত মানুষকে চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চরম সংকটে পড়েছে। উদ্ধারকারী দলের সদস্যরাও ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের বের করতে হিমশিম খাচ্ছেন।এদিকে লেবাননে এমন ধ্বংসযজ্ঞের জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তারা হুঁশিয়ারি দিয়েছে হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে।এনএন/ ৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×