কলকাতা, ০৩ জুন – ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। সেই কারণেই এত বড় দুর্ঘটনা। ওই ডিভাইস থাকলে এই দুর্ঘটনা ঘটনা না।’
শনিবার সকালে উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান মমতা। এরপর হাসপাতালও পরিদর্শন করেন তিনি। তারপর রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
মমতার অভিযোগ, ‘রেলের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। না হলে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে না।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার পিছনে কিছু একটা কারণ রয়েছে। ভাল করে তদন্ত করে দেখা উচিত।’
ভারতের উড়িষ্যা রাজ্যে শুক্রবার সন্ধ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯০০ জন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, সেনাবাহিনী গতকাল রাত থেকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং কলকাতা থেকে আরও সেনা সদস্যকে ডাকা হয়েছে।
সূত্র: সমকাল
আইএ/ ০৩ জুন ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না, তাই এত বড় দুর্ঘটনা first appeared on DesheBideshe.




মন্তব্য করুন