হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রেনে কাটা পড়ে মারা গেল দুই যুবক!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সজীব আহমেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। সোমবার জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সজীব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জামালপুরের রেল পুলিশ (জিআরপি) ও এলাকাবাসী জানান, রবিবার গভীর রাতে সজীব উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮নং ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, জুলহাস রবিবার রাতে উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

গোলজার হোসেন জানান, সজীব পুরোপুরি মানসিক ভারসাম্যহীন এবং জুলহাস নেশাগ্রস্ত হয়ে ভারসাম্যহীন ছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রেনে কাটা পড়ে মারা গেল দুই যুবক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রেনে কাটা পড়ে মারা গেল দুই যুবক!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন
Print Image
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সজীব আহমেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। সোমবার জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সজীব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জামালপুরের রেল পুলিশ (জিআরপি) ও এলাকাবাসী জানান, রবিবার গভীর রাতে সজীব উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮নং ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, জুলহাস রবিবার রাতে উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোলজার হোসেন জানান, সজীব পুরোপুরি মানসিক ভারসাম্যহীন এবং জুলহাস নেশাগ্রস্ত হয়ে ভারসাম্যহীন ছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×