হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির আরও পতন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৬ আগস্ট – ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। বুধবার (১৬ আগস্ট) খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে হয়েছে ৩০৩ দশমিক ৫০ পাকিস্তানি রুপি খরচ করে। অর্থাৎ এক ডলার সমান এখন পাকিস্তানি ৩০৩ দশমিক ৫০ রুপি। রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্সে পতনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদনে বলা হয়, খোলা বাজারে কয়েক রুপি পতনের পর ডলারপ্রতি সবশেষ মূল্য দাঁড়ায় ৩০০ দশমিক ৩ রুপিতে। অন্যদিকে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রাটির মূল্য ২ দশমিক ৯৯ রুপি কমে ২৯৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

এর আগে এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি)-এর সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর রুপির মূল্য যে কমবে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৪ আগস্ট) শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান। সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।

সূত্র জানিয়েছে, আনোয়ারুল কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৬ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির আরও পতন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির আরও পতন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৬ আগস্ট – ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। বুধবার (১৬ আগস্ট) খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে হয়েছে ৩০৩ দশমিক ৫০ পাকিস্তানি রুপি খরচ করে। অর্থাৎ এক ডলার সমান এখন পাকিস্তানি ৩০৩ দশমিক ৫০ রুপি। রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্সে পতনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। প্রতিবেদনে বলা হয়, খোলা বাজারে কয়েক রুপি পতনের পর ডলারপ্রতি সবশেষ মূল্য দাঁড়ায় ৩০০ দশমিক ৩ রুপিতে। অন্যদিকে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রাটির মূল্য ২ দশমিক ৯৯ রুপি কমে ২৯৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে। এর আগে এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি)-এর সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর রুপির মূল্য যে কমবে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৪ আগস্ট) শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান। সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন। সূত্র জানিয়েছে, আনোয়ারুল কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না। সূত্র: জাগো নিউজআইএ/ ১৬ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×