হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজীয়দের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে, এই নির্বাচনে ছাত্রশিবিরের নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাহউদ্দিন এ কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

সালাহউদ্দিন বলেন, ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছে, যেহেতু অনেক বছর পরে হয়েছে।

তিনি বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না? তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে, এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজীয়দের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে, এই নির্বাচনে ছাত্রশিবিরের নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাহউদ্দিন এ কথা বলেন।সালাহউদ্দিন বলেন, ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছে, যেহেতু অনেক বছর পরে হয়েছে।তিনি বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না? তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে।তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে, এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×