হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন


ময়মনসিংহ, ২০ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

আরও পড়ুন

এইচএসসি ২০২৬: পাসের হারে মেয়েদের বড় জয়, তবে জিপিএ-৫-এ বাজিমাত ছেলেদের

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাত পৌনে ৩টার দিকে। হামলাকারীরা বাসার মূল ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২০ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়।ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাত পৌনে ৩টার দিকে। হামলাকারীরা বাসার মূল ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।এ বিষয়ে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×