হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন…

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আহমেদ গিয়াস ছিলেন নির্লোভ, সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রে কাজ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। সমুদ্রের বালুচর, সাগরলতা, সামুদ্রিক বর্জ্য, পাহাড়, পাখি ও বানরের জীবনযাপন নিয়ে তাঁর প্রতিবেদন পাঠকমহলে সমাদৃত হয়েছিল। এসব বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তিনি কক্সবাজারের সংবাদমাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ জন

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন। এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আহমেদ গিয়াস ছিলেন নির্লোভ, সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। সমুদ্রের বালুচর, সাগরলতা, সামুদ্রিক বর্জ্য, পাহাড়, পাখি ও বানরের জীবনযাপন নিয়ে তাঁর প্রতিবেদন পাঠকমহলে সমাদৃত হয়েছিল। এসব বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তিনি কক্সবাজারের সংবাদমাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×