হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডেলিভারি বয় সেজে শাহরুখ খানের ‘মন্নত’-এ ঢোকার চেষ্টা তরুণ ভক্তের!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন


মুম্বাই, ২০ আগস্ট – কথায় আছে, মুম্বাই গিয়ে শাহরুখ খানের ‘মান্নাত’ না দেখলে মুম্বাই সফর অসম্পূর্ণ। কিং খানের ভক্ত-অনুরাগীদের দূর থেকে বাড়িটির এক ঝলক দেখতে ভিড় করেন, কিন্তু এক তরুণ ভক্ত এবার মান্নাতে প্রবেশের জন্য অভিনব এক কৌশল অবলম্বন করলেন। তিনি সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের বেশ ধরে! এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটিয়েছেন শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। পেছনের গেটের প্রহরী সঙ্গে সঙ্গে যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে বলেন। শুভম ফোন করলে কোনো উত্তর পান না।

প্রহরীর অভিজ্ঞ চোখে এই নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি। তিনি মজার ছলে বলেন, ‘শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন।’ প্রহরী বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মজা করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডেলিভারি বয় সেজে শাহরুখ খানের ‘মন্নত’-এ ঢোকার চেষ্টা তরুণ ভক্তের!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডেলিভারি বয় সেজে শাহরুখ খানের ‘মন্নত’-এ ঢোকার চেষ্টা তরুণ ভক্তের!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২০ আগস্ট – কথায় আছে, মুম্বাই গিয়ে শাহরুখ খানের ‘মান্নাত’ না দেখলে মুম্বাই সফর অসম্পূর্ণ। কিং খানের ভক্ত-অনুরাগীদের দূর থেকে বাড়িটির এক ঝলক দেখতে ভিড় করেন, কিন্তু এক তরুণ ভক্ত এবার মান্নাতে প্রবেশের জন্য অভিনব এক কৌশল অবলম্বন করলেন। তিনি সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের বেশ ধরে! এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।ঘটনাটি ঘটিয়েছেন শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন।শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। পেছনের গেটের প্রহরী সঙ্গে সঙ্গে যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে বলেন। শুভম ফোন করলে কোনো উত্তর পান না।প্রহরীর অভিজ্ঞ চোখে এই নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি। তিনি মজার ছলে বলেন, ‘শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন।’ প্রহরী বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মজা করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×