হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডোনাল্ড লু’র নির্দেশেই সব করতেন সাবেক সেনাপ্রধান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ইসলামবাদ, ০৪ ডিসেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র নির্দেশ মেনেই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সব কিছু করেছেন। এ জন্য তিনি তার বিরুদ্ধে চলমান সাইফার মামলায় সাক্ষী হিসেবে জাভেদ বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের যুক্ত করা হবে বলেও জানান ইমরান। খবর ডনের।

খবরে বলা হয়, সোমবার সাইফার মামলার শুনানি হয়। এ সময় আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানেই তিনি জাভেদ বাজওয়াকে সাক্ষী করার কথা জানান। ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের পাঠানো একটি বার্তা প্রকাশ্যে এনে সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোপন আইন লঙ্ঘন করেছেন।

ইমরান খান বলেন, তার দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হবে। তাকে মূলত একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছিল। যেসব পিটিআই নেতারা তার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি কারাগারে কোনো সমস্যার মধ্যে নেই বলেও জানান তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডোনাল্ড লু’র নির্দেশেই সব করতেন সাবেক সেনাপ্রধান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডোনাল্ড লু’র নির্দেশেই সব করতেন সাবেক সেনাপ্রধান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৪ ডিসেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র নির্দেশ মেনেই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সব কিছু করেছেন। এ জন্য তিনি তার বিরুদ্ধে চলমান সাইফার মামলায় সাক্ষী হিসেবে জাভেদ বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের যুক্ত করা হবে বলেও জানান ইমরান। খবর ডনের। খবরে বলা হয়, সোমবার সাইফার মামলার শুনানি হয়। এ সময় আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানেই তিনি জাভেদ বাজওয়াকে সাক্ষী করার কথা জানান। ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের পাঠানো একটি বার্তা প্রকাশ্যে এনে সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোপন আইন লঙ্ঘন করেছেন। ইমরান খান বলেন, তার দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হবে। তাকে মূলত একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছিল। যেসব পিটিআই নেতারা তার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি কারাগারে কোনো সমস্যার মধ্যে নেই বলেও জানান তিনি। সূত্র: কালবেলাআইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×