হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথে শুক্রবার সন্ধ্যায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায়।

ঘটনার সময় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা সবাই নিরাপদ ছিলেন। ঘটনা ঘটার পর তারা দ্রুত পথসভা শেষ করে পরীবাগ এলাকায় চলে যান।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, “রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা করছিলাম। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি এবং পরে ডিম নিক্ষেপ করা হয়।” তিনি আরও বলেন, “আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই এই ময়লা পানি ও ডিম নিক্ষেপের সঙ্গে জড়িত।”

২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ওই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথে শুক্রবার সন্ধ্যায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায়।ঘটনার সময় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা সবাই নিরাপদ ছিলেন। ঘটনা ঘটার পর তারা দ্রুত পথসভা শেষ করে পরীবাগ এলাকায় চলে যান।নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, “রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা করছিলাম। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি এবং পরে ডিম নিক্ষেপ করা হয়।” তিনি আরও বলেন, “আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই এই ময়লা পানি ও ডিম নিক্ষেপের সঙ্গে জড়িত।”২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ওই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×