ঢাকা, ০৭ সেপ্টেম্বর – বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকা। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ৭৪ স্কোর নিয়ে ২৪ তম স্থানে রয়েছে। ফলে ঢাকার বাতাসে আজ সহনীয় পর্যায়ে আছে। ১৬৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ১২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি এবং ১১৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা শহর।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন