হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: তেলের দামতেহরান,০৫ নভেম্বর-যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্ক…


তেলের দাম

তেহরান,০৫ নভেম্বর-যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন প্রত্যাশায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯৩ ডলার ৬৫ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ১৪ সেন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৯৮ সেন্ট হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

এর আগের কার্যদিবসেও দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এতে গত ৩১ আগস্টের পর তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

উপসাগরীয় অঞ্চলের সরকারি মহলের ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার জানিয়েছে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থানের কারণে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত হতে পারে। এতে দুর্বল অবস্থানে থাকা ট্রাম্পের মধ্যে সমঝোতায় পৌঁছানোর তাগিদ বাড়বে। ফলে ইরানে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কাও কমেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের অবসান হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে পারে। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা এখনো নিশ্চিত নয়।

স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বিশ্লেষক জুন গোহ বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপে কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিচ্ছে বাজার। যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা বাড়বে—এমন ধারণা থেকেই বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন।

তবে তিনি সতর্ক করে বলেন, সামনে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। কারণ, যুদ্ধ শেষ করতে পূর্ণাঙ্গ কূটনৈতিক সমাধানের পথ এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। একই সঙ্গে বিশ্বজুড়ে কৌশলগত তেলের মজুতও অনেক কমে গেছে।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম সম্পর্কিত তথ্য কী?

উত্তর: তেলের দামতেহরান,০৫ নভেম্বর-যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেলের দামতেহরান,০৫ নভেম্বর-যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমন প্রত্যাশায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম।বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯৩ ডলার ৬৫ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ১৪ সেন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৯৮ সেন্ট হয়েছে।এর আগের কার্যদিবসেও দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এতে গত ৩১ আগস্টের পর তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।উপসাগরীয় অঞ্চলের সরকারি মহলের ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার জানিয়েছে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থানের কারণে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত হতে পারে। এতে দুর্বল অবস্থানে থাকা ট্রাম্পের মধ্যে সমঝোতায় পৌঁছানোর তাগিদ বাড়বে। ফলে ইরানে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কাও কমেছে।বিশ্লেষকদের মতে, যুদ্ধের অবসান হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে পারে। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা এখনো নিশ্চিত নয়।স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বিশ্লেষক জুন গোহ বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপে কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিচ্ছে বাজার। যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা বাড়বে—এমন ধারণা থেকেই বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন।তবে তিনি সতর্ক করে বলেন, সামনে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। কারণ, যুদ্ধ শেষ করতে পূর্ণাঙ্গ কূটনৈতিক সমাধানের পথ এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। একই সঙ্গে বিশ্বজুড়ে কৌশলগত তেলের মজুতও অনেক কমে গেছে।এস এম/ ০৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×