হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন


সাননিউজ ডেস্ক: ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল নয়টা ২০ মিনিটে এই বিষয়ে টুইট করা হয়েছে। এতে দেখা যায়, তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ঢোকার মুহূর্তে বিদায় নিচ্ছেন।


টুইটারে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করতে আসছেন। করোনার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এছাড়া রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বাংলাদেশ সফর।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস


বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা অভ্যর্থনা জানাবেন।


ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরসূচি


আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। এরপর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন।


বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন ভারতের রাষ্ট্রপতি।


আগামীকাল ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এখানে আরও থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সফরের তৃতীয় দিন (১৭ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনাস্থ কালীমন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন ও মন্দির পরিদর্শন করবেন। মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ দেখিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সফর শেষে শনিবার দুপুরে দিল্লি ফেরার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।


সাননিউজ/এমআর



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সাননিউজ ডেস্ক: ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল নয়টা ২০ মিনিটে এই বিষয়ে টুইট করা হয়েছে। এতে দেখা যায়, তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ঢোকার মুহূর্তে বিদায় নিচ্ছেন। টুইটারে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করতে আসছেন। করোনার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এছাড়া রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা অভ্যর্থনা জানাবেন। ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরসূচি আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। এরপর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন ভারতের রাষ্ট্রপতি। আগামীকাল ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এখানে আরও থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সফরের তৃতীয় দিন (১৭ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনাস্থ কালীমন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন ও মন্দির পরিদর্শন করবেন। মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ দেখিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সফর শেষে শনিবার দুপুরে দিল্লি ফেরার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সাননিউজ/এমআর [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×