ঢাকা, ১৪ অক্টোবর – আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশন (ইকাও)-এর কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো ঢাকায় এসেছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন।
কাউন্সিল প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি আগামী ১৫-১৯ অক্টোবর ঢাকায় এশীয়- প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের অংশগ্রহণে অনুষ্ঠেয় ৫৮তম ডিজিসিএ সম্মেলনে যোগ দেবেন। তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এছাড়া আগামী ১৬ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
৫৮তম ইকাও ডিজিসিএ সম্মেলনে ৩৬ দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের ৩৩৬ জন দেশি- বিদেশি ডেলিগেট অংশগ্রহণ করবেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩





মন্তব্য করুন