হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ মার্চ – রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি জানান, ‘মব’ তৈরি করে মারধরে আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ তৈরি করে মারধর করা হয়। পরে ৯৯৯ এ কল পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকশ লোক ঘিরে ধরে বিদেশিসহ তিনজনকে মারধর করছে। ভাঙচুর করা হয়েছে তাদের বহনকারী গাড়ি। পুলিশ যাওয়ার পর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ আহত দুই বিদেশিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও বলেন, মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা আমরা এখনো স্পষ্ট না। ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না বলেও জানান তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ মার্চ – রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেছে।মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।তিনি জানান, ‘মব’ তৈরি করে মারধরে আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ তৈরি করে মারধর করা হয়। পরে ৯৯৯ এ কল পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকশ লোক ঘিরে ধরে বিদেশিসহ তিনজনকে মারধর করছে। ভাঙচুর করা হয়েছে তাদের বহনকারী গাড়ি। পুলিশ যাওয়ার পর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ আহত দুই বিদেশিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।তিনি আরও বলেন, মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা আমরা এখনো স্পষ্ট না। ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না বলেও জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×