ঢাকা, ২৭ ডিসেম্বর – বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ঢাকা-১৩ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেবেন।
তিনি রোববার ( ২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে না ইরান: ডেপুটি স্পিকার
শনিবার (২৭ ডিসেম্বর) মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ঢাকা-১৩ আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন