হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলে ৮০ হাজার বাইন কেওড়া গাছ রোপন

নিজস্ব প্রতিবেদক ;:

নিজস্ব প্রতিবেদক ;:

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপকুলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী নৌচ্যানেল ও বিলুপ্ত চকরিয়া সুন্দরবনে বাইন কেওড়া গাছ (লবণসহিষ্ণ উদ্ভিদ) লাগিয়ে প্যারাবন সৃজনে কাজ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট …

কক্সবাজারের চকরিয়া উপকুলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী নৌচ্যানেল ও বিলুপ্ত চকরিয়া সুন্দরবনে বাইন কেওড়া গাছ (লবণসহিষ্ণ উদ্ভিদ) লাগিয়ে প্যারাবন সৃজনে কাজ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

সর্বশেষ বৃহস্পতিবারও বদরখালীর ফিসারিঘাট এলাকায় নদীর চরে ম্যানগ্রোভ সৃষ্টিতে গাছের চারা রোপন ও পরিচর্যায় অংশ নিয়েছেন কোডেক ভলান্টিয়ার টিমের সদস্যরা। তাঁর আগে সকালে বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দাতাসংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অক্সফ্যামের সহায়তায় কোডেকের ব্যবস্থাপনায় স্থানীয় যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক এক ‘রিফ্রেশার কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উন্নয়ন সংস্থা কোডেকের বিডফরসিজে প্রকল্প পরিচালক ও পরিবেশ বিজ্ঞানী ড. শীতল কুমার নাথ নানা বৈজ্ঞানিক গবেষণার ফলাফল এবং তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, জলবায়ুর ব্যাপক পরিবর্তনে ক্ষতিকর প্রভাবে পৃথিবীর উষ্ণতা ক্রমবর্ধানভাবে বেড়ে চলছে। ফলে পৃথিবীতে গলছে বরফ। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। ক্রমেই ডুবছে দেশের উপকূল। ছড়িয়ে পড়ছে লবণাক্ততা। দিন দিন বাড়ছে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংবেদনশীল পরিস্থিতি। তাতে এসব এলাকার জনজীবন বিপন্নের হুমকিতে পড়েছে।

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সাংবাদিক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ব্লু ইকোনমি এন্ড ইনক্লোসিভ ডেভেলফমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের (বিডফরসিজে) কোডেক কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক মনজুরে এলাহি সেশন পরিচালনা করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. আবু ছিদ্দিক খান। উপস্থিত ছিলেন সংস্থার মাঠ কর্মকর্তা আমেনা আক্তার।

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ

সদ্য অনুমোদিত বঙ্গোপসাগর সংযুক্ত মহেশখালী চ্যানেলের বদরখালী পয়েন্ট-ম্যানগ্রোভ বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুল বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার টেকসই পরিকল্পনার অংশ হিসেবে বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলের বিভিন্ন পয়েন্টে ৮০ হাজার বাইন কেওড়া গাছ লাগিয়েছেন কোডেক।

দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের কারিগর সহায়তায় কোডেক বিডফরসিজে প্রকল্পের আওতায় ২০২৫ ও ২০২৬ সালে চকরিয়া উপকুলের প্রায় ৪ কিলোমিটার জুড়ে প্যারাবন সৃষ্টিতে বাইন ও কেউড়া গাছের চারা রোপন করা হয়েছে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলে ৮০ হাজার বাইন কেওড়া গাছ রোপন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী নৌচ্যানেল ও বিলুপ্ত চকরিয়া সুন্দরবনে বাইন কেওড়া গাছ (লবণসহিষ্ণ উদ্ভিদ) লাগিয়ে প্যারাবন । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলে ৮০ হাজার বাইন কেওড়া গাছ রোপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলে ৮০ হাজার বাইন কেওড়া গাছ রোপন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক ;: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপকুলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী নৌচ্যানেল ও বিলুপ্ত চকরিয়া সুন্দরবনে বাইন কেওড়া গাছ (লবণসহিষ্ণ উদ্ভিদ) লাগিয়ে প্যারাবন সৃজনে কাজ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। সর্বশেষ বৃহস্পতিবারও বদরখালীর ফিসারিঘাট এলাকায় নদীর চরে ম্যানগ্রোভ সৃষ্টিতে গাছের চারা রোপন ও পরিচর্যায় অংশ নিয়েছেন কোডেক ভলান্টিয়ার টিমের সদস্যরা। তাঁর আগে সকালে বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দাতাসংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অক্সফ্যামের সহায়তায় কোডেকের ব্যবস্থাপনায় স্থানীয় যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক এক ‘রিফ্রেশার কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উন্নয়ন সংস্থা কোডেকের বিডফরসিজে প্রকল্প পরিচালক ও পরিবেশ বিজ্ঞানী ড. শীতল কুমার নাথ নানা বৈজ্ঞানিক গবেষণার ফলাফল এবং তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, জলবায়ুর ব্যাপক পরিবর্তনে ক্ষতিকর প্রভাবে পৃথিবীর উষ্ণতা ক্রমবর্ধানভাবে বেড়ে চলছে। ফলে পৃথিবীতে গলছে বরফ। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। ক্রমেই ডুবছে দেশের উপকূল। ছড়িয়ে পড়ছে লবণাক্ততা। দিন দিন বাড়ছে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংবেদনশীল পরিস্থিতি। তাতে এসব এলাকার জনজীবন বিপন্নের হুমকিতে পড়েছে। বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সাংবাদিক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ব্লু ইকোনমি এন্ড ইনক্লোসিভ ডেভেলফমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের (বিডফরসিজে) কোডেক কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক মনজুরে এলাহি সেশন পরিচালনা করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. আবু ছিদ্দিক খান। উপস্থিত ছিলেন সংস্থার মাঠ কর্মকর্তা আমেনা আক্তার। সদ্য অনুমোদিত বঙ্গোপসাগর সংযুক্ত মহেশখালী চ্যানেলের বদরখালী পয়েন্ট-ম্যানগ্রোভ বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুল বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার টেকসই পরিকল্পনার অংশ হিসেবে বিলুপ্ত চকরিয়া সুন্দরবন ও উপকুলের বিভিন্ন পয়েন্টে ৮০ হাজার বাইন কেওড়া গাছ লাগিয়েছেন কোডেক। দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের কারিগর সহায়তায় কোডেক বিডফরসিজে প্রকল্পের আওতায় ২০২৫ ও ২০২৬ সালে চকরিয়া উপকুলের প্রায় ৪ কিলোমিটার জুড়ে প্যারাবন সৃষ্টিতে বাইন ও কেউড়া গাছের চারা রোপন করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×