হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনে দূতাবাস খুলল হন্ডুরাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


বেইজিং, ১১ জুন – তাইওয়ানের সাথে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করার পর চীনে দূতাবাস খুলেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। রোববার বেইজিংয়ে তাদের দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে হন্ডুরাস। এর আগে, এ বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল দেশটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত মার্চে হন্ডুরাস ঘোষণা দেয়, বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবেনা। হন্ডুরাসসহ বিশ্বের ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিলেও হন্ডুরাস তাদের সমর্থন প্রত্যাহার করে নিলো।

তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। কিন্তু এই দ্বীপ অঞ্চলটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। সম্প্রতি তাইওয়ানকে যেকোনো মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনে দূতাবাস খুলল হন্ডুরাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনে দূতাবাস খুলল হন্ডুরাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১১ জুন – তাইওয়ানের সাথে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করার পর চীনে দূতাবাস খুলেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। রোববার বেইজিংয়ে তাদের দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে হন্ডুরাস। এর আগে, এ বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল দেশটি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত মার্চে হন্ডুরাস ঘোষণা দেয়, বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবেনা। হন্ডুরাসসহ বিশ্বের ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিলেও হন্ডুরাস তাদের সমর্থন প্রত্যাহার করে নিলো। তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। কিন্তু এই দ্বীপ অঞ্চলটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। সম্প্রতি তাইওয়ানকে যেকোনো মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১১ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×