হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিমের অভিযোগের কড়া জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন


ঢাকা, ২২ সেপ্টেম্বর – বিসিবি নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল খান। আর তামিমের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

‘এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’

গতকাল এক সাংবাদ সম্মেলনে তামিম বলেছেন বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে।

‘যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করে, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তামিমের অভিযোগের কড়া জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিমের অভিযোগের কড়া জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ সেপ্টেম্বর – বিসিবি নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল খান। আর তামিমের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই।‘এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’গতকাল এক সাংবাদ সম্মেলনে তামিম বলেছেন বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে।‘যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করে, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।’সূত্র: আরটিভি নিউজএনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×