হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের প্রধান ফটকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সসদ্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা টিম সিএসএফ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সরেজমিনে বিমান বন্দর এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বিমান বন্দরের বাইরে বনানীসহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারেন।

তিনি বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এরইমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে যেতে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেবেন। যাত্রা পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমার মনে হয় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি।

বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের প্রধান ফটকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সসদ্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা টিম সিএসএফ।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সরেজমিনে বিমান বন্দর এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বিমান বন্দরের বাইরে বনানীসহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারেন।তিনি বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এরইমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে যেতে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেবেন। যাত্রা পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমার মনে হয় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি।বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×