হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন দফা মেনে নিন, না হয় এক দফা আন্দোলনে যাব- পেকুয়ায় শিক্ষক-কর্মচারী মানববন্ধনে বক্তারা

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

তিন দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, তিন দফা মেনে নিন, না হয় জাতীয়করণের এক দফা দাবিতে যাবেন তাঁরা এমন হুঁশিয়ারী দেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ গেইট চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‌‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুশিঁয়ারী দেন।

বক্তারা বলেন, এ সরকারে আমাদের তিনজন শিক্ষক প্রতিনিধিত্ব করছেন। অথচ তাঁরা আমাদের দুঃখ, কষ্ট বুঝছেন না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে লড়ছি। বেসরকারি শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। ঢাকায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের আর পেছনে যাওয়ার জায়গা নেই। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.মোহাম্মদ জাকির হোছেন হাওলাদার, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাষ্ট্রার্স মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেম। বক্তাদের দাবি একটাই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর থেকে ৩ দফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। আজ ৫ম দিনে তাঁরা মানববন্ধন করে এক দফার হুশিঁয়ারী দেন। মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন দফা মেনে নিন, না হয় এক দফা আন্দোলনে যাব- পেকুয়ায় শিক্ষক-কর্মচারী মানববন্ধনে বক্তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন দফা মেনে নিন, না হয় এক দফা আন্দোলনে যাব- পেকুয়ায় শিক্ষক-কর্মচারী মানববন্ধনে বক্তারা

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
তিন দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, তিন দফা মেনে নিন, না হয় জাতীয়করণের এক দফা দাবিতে যাবেন তাঁরা এমন হুঁশিয়ারী দেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ গেইট চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‌‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুশিঁয়ারী দেন। বক্তারা বলেন, এ সরকারে আমাদের তিনজন শিক্ষক প্রতিনিধিত্ব করছেন। অথচ তাঁরা আমাদের দুঃখ, কষ্ট বুঝছেন না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে লড়ছি। বেসরকারি শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। ঢাকায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের আর পেছনে যাওয়ার জায়গা নেই। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.মোহাম্মদ জাকির হোছেন হাওলাদার, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাষ্ট্রার্স মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেম। বক্তাদের দাবি একটাই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর থেকে ৩ দফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। আজ ৫ম দিনে তাঁরা মানববন্ধন করে এক দফার হুশিঁয়ারী দেন। মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×