হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – দেশে মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলা হচ্ছে। বাবারা শিশুদেরকে ঠিক মতে সময় প্রদান করলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়। তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে।

শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে। একজন পিতা কতক্ষণ বাচ্চাকে দেখেছেন, বাচ্চার প্যাট পরিষ্কার করেছেন, মায়ের সেবা করছেন- এসব লিখিতভাবে দিতে পারলে আমি রাজি আছি।

তিনি বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চা দুধ পাবে। দেশে দারিদ্র্য হার বেশি, সরকারি হিসেবে কোথাও ২০, আবার কোথাও ২৫ শতাংশ। বেসরকারি হিসেবে আরো বেশি। অনেক মা ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পারেন না। শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য মায়েদেরও যত্ন নিতে হবে। শাল দুধ শিশুর জন্য উপকারী, শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। আশির দশকে ক্যাম্পেইন হতো। একটা মা যখন মা হতে চায়, তখন থেকে পরিচর্যা শুরু হয়। মাকে কাঠখড় পোহাতে হয়। পরিবারে সবাই সবার খোঁজ নিতে হবে। বউয়ের খোঁজ নিতে হবে শাশুড়িকে, আবার শাশুড়ির খোঁজ নিতে হবে বউকে। আমাদেরকে সেবা নিতে জানি, সেবা দিতে জানি কম।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – দেশে মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলা হচ্ছে। বাবারা শিশুদেরকে ঠিক মতে সময় প্রদান করলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়। তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে।শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে। একজন পিতা কতক্ষণ বাচ্চাকে দেখেছেন, বাচ্চার প্যাট পরিষ্কার করেছেন, মায়ের সেবা করছেন- এসব লিখিতভাবে দিতে পারলে আমি রাজি আছি।তিনি বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চা দুধ পাবে। দেশে দারিদ্র্য হার বেশি, সরকারি হিসেবে কোথাও ২০, আবার কোথাও ২৫ শতাংশ। বেসরকারি হিসেবে আরো বেশি। অনেক মা ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পারেন না। শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য মায়েদেরও যত্ন নিতে হবে। শাল দুধ শিশুর জন্য উপকারী, শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। আশির দশকে ক্যাম্পেইন হতো। একটা মা যখন মা হতে চায়, তখন থেকে পরিচর্যা শুরু হয়। মাকে কাঠখড় পোহাতে হয়। পরিবারে সবাই সবার খোঁজ নিতে হবে। বউয়ের খোঁজ নিতে হবে শাশুড়িকে, আবার শাশুড়ির খোঁজ নিতে হবে বউকে। আমাদেরকে সেবা নিতে জানি, সেবা দিতে জানি কম। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×