হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তীব্র গরমে গ্রিসে ঘরের বাইরে কাজ করা বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


অ্যাথেন্স, ১৭ জুলাই – তীব্র গরমে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন গ্রিস সরকার। এ সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে, তাদের মধ্যে— বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার ও জাহাজ শ্রমিক অন্যতম।

আগামী ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশটির কিছু অংশে তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না।

গ্রিসে প্রচণ্ড গরমে গত মাসে জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মাইকেল মোসলেসহ অন্তত ছয় পর্যটক মারা গেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তীব্র গরমে গ্রিসে ঘরের বাইরে কাজ করা বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তীব্র গরমে গ্রিসে ঘরের বাইরে কাজ করা বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অ্যাথেন্স, ১৭ জুলাই – তীব্র গরমে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন গ্রিস সরকার। এ সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে, তাদের মধ্যে— বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার ও জাহাজ শ্রমিক অন্যতম।আগামী ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশটির কিছু অংশে তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল।আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না।গ্রিসে প্রচণ্ড গরমে গত মাসে জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মাইকেল মোসলেসহ অন্তত ছয় পর্যটক মারা গেছেন।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×