হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নিলেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এর আগে শনিবার ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দিয়েছিলেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফল স্বীকার করি এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় নির্বাচনের ফলাফল আরও গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

শফিকুর রহমান লেখেন, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান নির্বাচনের পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পায় না। ৫৩টি আসনে বিএনপি জোট কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে। কিছু আসনের ফলাফল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাবো। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসন নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার দায়িত্বশীল প্রচেষ্টা।

তিনি আরও লেখেন, যেখানেই ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ এসেছে, সেখানে জামায়াত জোটের প্রতিনিধিরা আইনগত কাঠামোর মধ্যে পুনর্গণনা ও আইনি প্রতিকারে চেষ্টা করছেন। প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হওয়া এবং প্রতিটি সংগত উদ্বেগ গুরুত্বসহকারে যাচাই করা জরুরি।

জামায়াত আমির লেখেন, অনেক ত্যাগ ও সংস্কারের চেতনায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে প্রায় ৬৮ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। আমরা আশা করি, নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন বজায় রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, এটি আমানত।

এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান শনিবার রাতে বলেন, জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে তিনি সেটি সরিয়ে নিয়েছেন কি না, তা আমরা জানি না; খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নিলেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এর আগে শনিবার ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দিয়েছিলেন।পোস্টে জামায়াত আমির লেখেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফল স্বীকার করি এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় নির্বাচনের ফলাফল আরও গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে।শফিকুর রহমান লেখেন, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান নির্বাচনের পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পায় না। ৫৩টি আসনে বিএনপি জোট কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে। কিছু আসনের ফলাফল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাবো। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসন নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার দায়িত্বশীল প্রচেষ্টা।তিনি আরও লেখেন, যেখানেই ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ এসেছে, সেখানে জামায়াত জোটের প্রতিনিধিরা আইনগত কাঠামোর মধ্যে পুনর্গণনা ও আইনি প্রতিকারে চেষ্টা করছেন। প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হওয়া এবং প্রতিটি সংগত উদ্বেগ গুরুত্বসহকারে যাচাই করা জরুরি।জামায়াত আমির লেখেন, অনেক ত্যাগ ও সংস্কারের চেতনায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে প্রায় ৬৮ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। আমরা আশা করি, নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন বজায় রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, এটি আমানত।এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান শনিবার রাতে বলেন, জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে তিনি সেটি সরিয়ে নিয়েছেন কি না, তা আমরা জানি না; খোঁজ নিয়ে পরে জানানো হবে।এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×