শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে কমিশন।

গত ১৩ ফেব্রুয়ারি এই নির্বাচনের বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সেই হিসেবে আগামী ১৫ মার্চ হিসাব দাখিলের শেষ সময়।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের জমা দেওয়া ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করে আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। নির্বাচনে বিজয়ী, পরাজিত কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত—সকল প্রার্থীর জন্যই এই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এমনকি কোনো প্রার্থীর নির্বাচনী ব্যয় না হলেও নির্ধারিত ফরমে ‘শূন্য’ উল্লেখ করে তা জমা দিতে হবে।

আইন অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে প্রার্থীকে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: