হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


বৈরুত, ৩০ এপ্রিল – দক্ষিণ লেবাননের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বুধবার দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে। এর আগে গত মঙ্গলবার মাজদাল জউন শহরে চালানো দুটি পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী এবং একজন লেবানিজ সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন সাত হাজার ৮৬৩ জন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ৩০ এপ্রিল – দক্ষিণ লেবাননের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বুধবার দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে। এর আগে গত মঙ্গলবার মাজদাল জউন শহরে চালানো দুটি পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী এবং একজন লেবানিজ সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে।গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন সাত হাজার ৮৬৩ জন।এস এম/ ৩০ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×