ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশকে সচল করাই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন পরিস্থিতির ওপর আলোকপাত করেন।
ড. ইউনূস বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতেন, অভ্যুত্থানের পর তাদের অনেকেই পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান। এ অবস্থায় প্রশাসনের কাকে বিশ্বাস করা যাবে, তা নিয়ে এক গভীর সংকট তৈরি হয়েছিল।
ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
তিনি উল্লেখ করেন, গত ১৮ মাসে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বিদায়ী এই ভাষণে তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ দেড় যুগ পর দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, হার-জিত গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। জয়ী ও বিজিত উভয় পক্ষই জনগণের উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। আগামীতে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্ব শেষ হতে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন