হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – নতুন বছরের শুরুতে ‘টগর’-এর মোশন পোস্টার প্রকাশ করেন নির্মাতা আলোক হাসান। মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয়, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এবার জানা গেল, দীঘি নয়, ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী।

১ জানুয়ারি আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন নির্মাতা। কিন্তু দেড় মাস পরে এসে কেন নায়িকা পরিবর্তন?

নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।”

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

নির্মাতা জানান, আগামী ২৫ তারিখে ক্যামেরা ওপেন হতে যাচ্ছে ‘টগর’-এর। শুটিংয়ের উদ্দেশে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই।

এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – নতুন বছরের শুরুতে ‘টগর’-এর মোশন পোস্টার প্রকাশ করেন নির্মাতা আলোক হাসান। মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয়, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এবার জানা গেল, দীঘি নয়, ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। ১ জানুয়ারি আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন নির্মাতা। কিন্তু দেড় মাস পরে এসে কেন নায়িকা পরিবর্তন? নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।” নির্মাতা জানান, আগামী ২৫ তারিখে ক্যামেরা ওপেন হতে যাচ্ছে ‘টগর’-এর। শুটিংয়ের উদ্দেশে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’ সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×