হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন


রাবাত, ১০ জানুয়ারি – দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। গতকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে তারা। একই দিনে আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল।

রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় মরক্কো। ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ। আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবিরের হেড পোস্টে লেগে ফিরে এলে সহজ সুযোগে জালে বল পাঠান দিয়াজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ইসমাইল সাইবারি গোল করে জয় নিশ্চিত করেন। আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেনের এই মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে বল জড়ান।

আরও পড়ুন

পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের বড় শাস্তি: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো

এই গোলের মাধ্যমে আফকনের এক আসরে মরক্কোর হয়ে পাঁচ গোল করার ইতিহাস গড়েছেন ব্রাহিম দিয়াজ। একই সঙ্গে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন তিনি—যা আফকনের ইতিহাসে গত ৫৭ বছরে আর কেউ করতে পারেননি।

আজ শনিবার আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো। ঐতিহাসিক জয়ের পর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, ‘এক সময়ে একটি করে ম্যাচ ধরে এগোতে চাই আমরা। এখনো কিছুই অর্জন করিনি।’

২২ বছর পর সেমিফাইনালে ওঠার আবেগের মাঝেও সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি যোগ করেন, ‘এটা মরক্কান সমর্থকদের প্রাপ্য, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং এই অর্জনকে আরও ঐতিহাসিক করে তুলতে হবে।’

চার আসরে তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ সামনে রেখে সেনেগাল সেমিফাইনালে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট অথবা সাতবারের চ্যাম্পিয়ন মিশরের মধ্যকার ম্যাচের জয়ীর জন্য।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাবাত, ১০ জানুয়ারি – দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। গতকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে তারা। একই দিনে আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল।রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় মরক্কো। ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ। আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবিরের হেড পোস্টে লেগে ফিরে এলে সহজ সুযোগে জালে বল পাঠান দিয়াজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ইসমাইল সাইবারি গোল করে জয় নিশ্চিত করেন। আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেনের এই মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে বল জড়ান।এই গোলের মাধ্যমে আফকনের এক আসরে মরক্কোর হয়ে পাঁচ গোল করার ইতিহাস গড়েছেন ব্রাহিম দিয়াজ। একই সঙ্গে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন তিনি—যা আফকনের ইতিহাসে গত ৫৭ বছরে আর কেউ করতে পারেননি।আজ শনিবার আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো। ঐতিহাসিক জয়ের পর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, ‘এক সময়ে একটি করে ম্যাচ ধরে এগোতে চাই আমরা। এখনো কিছুই অর্জন করিনি।’২২ বছর পর সেমিফাইনালে ওঠার আবেগের মাঝেও সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি যোগ করেন, ‘এটা মরক্কান সমর্থকদের প্রাপ্য, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং এই অর্জনকে আরও ঐতিহাসিক করে তুলতে হবে।’চার আসরে তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ সামনে রেখে সেনেগাল সেমিফাইনালে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট অথবা সাতবারের চ্যাম্পিয়ন মিশরের মধ্যকার ম্যাচের জয়ীর জন্য।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×