চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি – বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় গাড়ি পোড়ানোর দুই মামলায় বিচার শুরু হয়েছে। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফুর রহমানের আদালত এম মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে ৫৮ জনের বিরুদ্ধে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দুটি মামলাতেই আসলাম চৌধুরী আসামি।
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক
এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার বটতল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধির কয়েকটি ধারায় ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছিল পুলিশ। ওই মামলায় ৫৮ জনকে আসামি করে ২০১৫ সালের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অন্য মামলাটি করা হয় ২০১৩ সালের ২৫ ডিসেম্বরের ঘটনায়। সেদিন সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ১০০ গজ উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাধা দেওয়া, ইট নিক্ষেপ, ফার্নিচার দোকান ও বস্তিঘরে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। উক্ত মামলায় ২০১৫ সালে ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩
,





মন্তব্য করুন