হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রামুর ও উখিয়ার ২ প্রবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন রামু ও উখিয়া উপজেলার ২ ব্যক্তি।

শুক্রবার (১১ আগস্ট) সকালে দুবাইয়ের সোনাপুর নামক এলাকায় প্রধান সড়কে পিকআপ ও কাভার্ড ভানের সংঘর্ষে এরা প্রান হারান।

নিহতরা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুতপাড়া হাইটুপি এলাকার সফর আলী বাবুর্চির ছেলে মাইমুনর রশিদ (২২) ও উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছোট ইনানী এলাকার আবুল বশরের ছেলে আকতার কামাল (৩৮)। নিহত আকতার কামালের চার সন্তানের পিতা।

নিহত মাইমুনের স্বজনরা জানান, দুবাই শহরের একটি বেসরকারি নির্মান কোম্পানির পিকআপ গাড়ির সহকারি হিসাবে কাজ করতেন মামুন । শুক্রবার মাইমুনুর রশিদ রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় আসলে তাদের গাড়ির সাথে একটি কাভার্ভভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইমুন সহ দুইজন নিহত হন। আহত হন পিকআপটির চালকসহ আরও ২ জন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

নিহত মাইমুনর রশিদের পিতা সফর আলী বাবুর্চি জানান, ৪ সন্তানের মধ্যে সবার বড় ছেলে মাইমুনুর রশিদ। দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং ছোট ভাই মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে মাইমুনর রশিদ সংযুক্ত আরব আমিরাতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল।

মাইমুনর রশিদের ভগ্নপতি মাদ্রাসা শিক্ষক মামুন জানান,একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে বিদেশে গিয়েছিল মাইমুন। তার অনেক স্বপ্ন ছিলো পরিবার নিয়ে। আকষ্মিক এ দূর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি খুবই দুংখজনক। উপজেলা প্রশাসন তার মরদেহ দেশে আনার জন্য পরিবারকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রামুর ও উখিয়ার ২ প্রবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রামুর ও উখিয়ার ২ প্রবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন রামু ও উখিয়া উপজেলার ২ ব্যক্তি। শুক্রবার (১১ আগস্ট) সকালে দুবাইয়ের সোনাপুর নামক এলাকায় প্রধান সড়কে পিকআপ ও কাভার্ড ভানের সংঘর্ষে এরা প্রান হারান। নিহতরা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুতপাড়া হাইটুপি এলাকার সফর আলী বাবুর্চির ছেলে মাইমুনর রশিদ (২২) ও উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছোট ইনানী এলাকার আবুল বশরের ছেলে আকতার কামাল (৩৮)। নিহত আকতার কামালের চার সন্তানের পিতা। নিহত মাইমুনের স্বজনরা জানান, দুবাই শহরের একটি বেসরকারি নির্মান কোম্পানির পিকআপ গাড়ির সহকারি হিসাবে কাজ করতেন মামুন । শুক্রবার মাইমুনুর রশিদ রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় আসলে তাদের গাড়ির সাথে একটি কাভার্ভভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইমুন সহ দুইজন নিহত হন। আহত হন পিকআপটির চালকসহ আরও ২ জন। নিহত মাইমুনর রশিদের পিতা সফর আলী বাবুর্চি জানান, ৪ সন্তানের মধ্যে সবার বড় ছেলে মাইমুনুর রশিদ। দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং ছোট ভাই মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে মাইমুনর রশিদ সংযুক্ত আরব আমিরাতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল। মাইমুনর রশিদের ভগ্নপতি মাদ্রাসা শিক্ষক মামুন জানান,একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে বিদেশে গিয়েছিল মাইমুন। তার অনেক স্বপ্ন ছিলো পরিবার নিয়ে। আকষ্মিক এ দূর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি খুবই দুংখজনক। উপজেলা প্রশাসন তার মরদেহ দেশে আনার জন্য পরিবারকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×