হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন


ঢাকা, ২৩ আগস্ট – জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

শনিবার (২৩ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সভায় ডিএমপি কমিশনার বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী কিংবা পরীক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তাই সড়কে সভা-সমাবেশ না করে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি।

তিনি বলেন, ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা নগরীর যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। তারা আরও বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ আগস্ট – জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।শনিবার (২৩ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।সভায় ডিএমপি কমিশনার বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী কিংবা পরীক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তাই সড়কে সভা-সমাবেশ না করে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি।তিনি বলেন, ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা নগরীর যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। তারা আরও বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×