হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশনেত্রী বেগম জিয়া নারীর উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন- রামুতে সাবেক এমপি কাজল

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও নারীর উন্নয়নের জন্য যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তাঁর শাসনামলে মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনা, উপবৃত্তি প্রদান, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন, মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এসবই ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন।
তিনি আরও বলেন, বিএনপি হলো বাংলাদেশপন্থী উদার গণমানুষের রাজনৈতিক দল। পার্শ্ববর্তী ভারতের সাথে কোনো প্রকার আপস না করার কারণেই বিএনপি দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় আসতে পারেনি। বিদেশীদের উপর নির্ভর না করে, কেবল জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়।
জননেতা লুৎফুর রহমান কাজল বলেন, মানুষের সেবায় এগিয়ে আসার সর্বোত্তম পথ হলো রাজনীতি। তাই নেতাকর্মীদের সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। একইসাথে রাজনীতির নামে যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সে দিকেও সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর একটি মহল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির মনগড়া অভিযোগ তুলে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় তিনি রামুর কৃতী সন্তান, বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শনিবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবেয়া বসরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিএনপি নেতা শেখ আবদুল্লাহ, সাবেক চেয়ারম্যান আবদুল করিম, মুসলেহ উদ্দীন চৌধুরী এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ প্রমূখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশনেত্রী বেগম জিয়া নারীর উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন- রামুতে সাবেক এমপি কাজল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশনেত্রী বেগম জিয়া নারীর উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন- রামুতে সাবেক এমপি কাজল

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
Print Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও নারীর উন্নয়নের জন্য যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর শাসনামলে মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনা, উপবৃত্তি প্রদান, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন, মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এসবই ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন। তিনি আরও বলেন, বিএনপি হলো বাংলাদেশপন্থী উদার গণমানুষের রাজনৈতিক দল। পার্শ্ববর্তী ভারতের সাথে কোনো প্রকার আপস না করার কারণেই বিএনপি দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় আসতে পারেনি। বিদেশীদের উপর নির্ভর না করে, কেবল জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। জননেতা লুৎফুর রহমান কাজল বলেন, মানুষের সেবায় এগিয়ে আসার সর্বোত্তম পথ হলো রাজনীতি। তাই নেতাকর্মীদের সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। একইসাথে রাজনীতির নামে যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সে দিকেও সবাইকে সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর একটি মহল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির মনগড়া অভিযোগ তুলে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় তিনি রামুর কৃতী সন্তান, বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শনিবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবেয়া বসরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিএনপি নেতা শেখ আবদুল্লাহ, সাবেক চেয়ারম্যান আবদুল করিম, মুসলেহ উদ্দীন চৌধুরী এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ প্রমূখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×