হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান নরেন্দ্র মোদির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর – দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেওয়া এক আকস্মিক ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরদার করছেন তিনি।

আরও পড়ুন

ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় সামরিক বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।

তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। ভারতের ভোক্তাদের মাঝে এসব ব্র্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

সোমবার থেকে কার্যকর হতে যাওয়া ভোক্তাদের জন্য বড় ধরনের কর ছাড়ের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে।

মোদি দোকান মালিকদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। গত কয়েক সপ্তাহে ভারতীয় বিভিন্ন কোম্পানি নিজেদের পণ্যের প্রচার ব্যাপক জোরদার করেছে।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যেতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দুই দেশের মাঝে টানাপোড়েন হ্রাস ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এই সফরে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান নরেন্দ্র মোদির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান নরেন্দ্র মোদির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর – দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেওয়া এক আকস্মিক ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরদার করছেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। ভারতের ভোক্তাদের মাঝে এসব ব্র্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।সোমবার থেকে কার্যকর হতে যাওয়া ভোক্তাদের জন্য বড় ধরনের কর ছাড়ের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে।মোদি দোকান মালিকদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। গত কয়েক সপ্তাহে ভারতীয় বিভিন্ন কোম্পানি নিজেদের পণ্যের প্রচার ব্যাপক জোরদার করেছে।ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যেতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দুই দেশের মাঝে টানাপোড়েন হ্রাস ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এই সফরে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×