হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের পথে রওনা হলেন জোবাইদা রহমান, সরাসরি যাবেন হাসপাতালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ ডিসেম্বর – যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছেড়েছে।

ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা লন্ডনে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে নিতে আসছেন। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জোবাইদা রহমানের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে শাশুড়িকে দেখতে সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন চিকিৎসক জোবাইদা।

এদিকে, বিএনপির আরেকটি সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের পথে রওনা হলেন জোবাইদা রহমান, সরাসরি যাবেন হাসপাতালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের পথে রওনা হলেন জোবাইদা রহমান, সরাসরি যাবেন হাসপাতালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ ডিসেম্বর – যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছেড়েছে।ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা লন্ডনে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে নিতে আসছেন। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জোবাইদা রহমানের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে শাশুড়িকে দেখতে সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন চিকিৎসক জোবাইদা।এদিকে, বিএনপির আরেকটি সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।এর আগে, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×