হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ ডিসেম্বর – ভারতের মাটিতে টেস্ট সিরিজে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি। তবে দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ না খেলে অবসর নিতে চান না বাঁহাতি অলরাউন্ডার।

আইএল টি-টোয়েন্টি খেলতে বর্তমানে সাকিব সংযুক্ত আরব আমিরাতে আছেন। গতকাল (রোববার) অভিষেকে তিনি আলো ছড়াতে না পারলেও তার দল জিতেছে। এই দিনেই মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে সাবেক বাংলাদেশি অধিনায়ক বললেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। আমি প্রথমবার এটা জানাচ্ছি। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর।’

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

তিনি আরও বলেন, ‘আমি বুঝাতে চাইছি, (আমি) একটি সিরিজ খেলে সব ফরম্যাট থেকে অবসর নেব। সেটা টি-টোয়েন্টি থেকে শুরু হয়ে ওয়ানডে ও টেস্ট হতে পারে, কিংবা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। যাই হোক, ভালো। কিন্তু আমি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই এবং তারপর অবসর নেব। আমি এটাই চাই।’

২০২৪ সালের মের পর সাকিব আর দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। যদিও জুলাই অভ্যূত্থানের সময় তিনি দেশে ছিলেন না। তারপর পাকিস্তান ও ভারতে দেশের হয়ে টেস্ট খেলেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বাংলাদেশে ফিরবেন কি না, এই প্রশ্নে সাকিব বললেন, ‘আমি আশাবাদী। একারণে আমি (টি-টোয়েন্টি লিগ) খেলছি। আমি মনে করি ফিরতে পারব।’ ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি, `আমি মনে করি যখন একজন খেলোয়াড় কিছু বলে, তখন তারা তাতে অটল থাকার চেষ্টা করে। হঠাৎ করে সেটা পাল্টায় না। আমি ভালো খেলি কি না সেটা ব্যাপার নয়। আমি খেলতে চাইলে হয়তো খারাপ সিরিজ খেলতে পারি, কিন্তু আমার সেটার দরকার নেই।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ ডিসেম্বর – ভারতের মাটিতে টেস্ট সিরিজে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি। তবে দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ না খেলে অবসর নিতে চান না বাঁহাতি অলরাউন্ডার।আইএল টি-টোয়েন্টি খেলতে বর্তমানে সাকিব সংযুক্ত আরব আমিরাতে আছেন। গতকাল (রোববার) অভিষেকে তিনি আলো ছড়াতে না পারলেও তার দল জিতেছে। এই দিনেই মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে সাবেক বাংলাদেশি অধিনায়ক বললেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। আমি প্রথমবার এটা জানাচ্ছি। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর।’তিনি আরও বলেন, ‘আমি বুঝাতে চাইছি, (আমি) একটি সিরিজ খেলে সব ফরম্যাট থেকে অবসর নেব। সেটা টি-টোয়েন্টি থেকে শুরু হয়ে ওয়ানডে ও টেস্ট হতে পারে, কিংবা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। যাই হোক, ভালো। কিন্তু আমি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই এবং তারপর অবসর নেব। আমি এটাই চাই।’২০২৪ সালের মের পর সাকিব আর দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। যদিও জুলাই অভ্যূত্থানের সময় তিনি দেশে ছিলেন না। তারপর পাকিস্তান ও ভারতে দেশের হয়ে টেস্ট খেলেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।বাংলাদেশে ফিরবেন কি না, এই প্রশ্নে সাকিব বললেন, ‘আমি আশাবাদী। একারণে আমি (টি-টোয়েন্টি লিগ) খেলছি। আমি মনে করি ফিরতে পারব।’ ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি, `আমি মনে করি যখন একজন খেলোয়াড় কিছু বলে, তখন তারা তাতে অটল থাকার চেষ্টা করে। হঠাৎ করে সেটা পাল্টায় না। আমি ভালো খেলি কি না সেটা ব্যাপার নয়। আমি খেলতে চাইলে হয়তো খারাপ সিরিজ খেলতে পারি, কিন্তু আমার সেটার দরকার নেই।’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×