হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল – বাংলাদেশে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ থাকা সত্ত্বেও একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কিছু মানুষ তেল নিয়ে অনৈতিক ব্যবসা শুরু করেছে যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউ টিন ও নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাব সারাবিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে। তবে বর্তমানে পাম্পগুলোর সামনে তেলের যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসককে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে যাতে কেউ দুর্নীতি করে ফায়দা নিতে না পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল – বাংলাদেশে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ থাকা সত্ত্বেও একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কিছু মানুষ তেল নিয়ে অনৈতিক ব্যবসা শুরু করেছে যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউ টিন ও নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।মির্জা ফখরুল বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাব সারাবিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে। তবে বর্তমানে পাম্পগুলোর সামনে তেলের যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।তিনি আরও বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসককে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে যাতে কেউ দুর্নীতি করে ফায়দা নিতে না পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×