হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে প্রথম ২০০ কিলোমিটারের ম্যারাথন কক্সবাজার মেরিন ড্রাইভে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

দেশের ইতিহাসে প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারথন হতে চলেছে পর্যটননগরী কক্সবাজারে। আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হবে ‘কোস্টাল আলট্রা ২০২৫’।

‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্যে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ইভেন্টটি আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার।

এই ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। তাদের সহায়তায় থাকবেন ২৫০ স্বেচ্ছাসেবক। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার- এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন। এই ইভেন্টে অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরিই আলট্রা-ম্যারাথনের লক্ষ্য।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে প্রথম ২০০ কিলোমিটারের ম্যারাথন কক্সবাজার মেরিন ড্রাইভে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে প্রথম ২০০ কিলোমিটারের ম্যারাথন কক্সবাজার মেরিন ড্রাইভে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
দেশের ইতিহাসে প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারথন হতে চলেছে পর্যটননগরী কক্সবাজারে। আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হবে ‘কোস্টাল আলট্রা ২০২৫’। ‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্যে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ইভেন্টটি আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে। তবে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার। এই ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। তাদের সহায়তায় থাকবেন ২৫০ স্বেচ্ছাসেবক। অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার- এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেবেন। এই ইভেন্টে অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই। দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরিই আলট্রা-ম্যারাথনের লক্ষ্য। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×