হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই-উখিয়ায় আনোয়ারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

এম.এ রাহাত, উখিয়া:

একটু শান্তি অধিকার ও মুক্তির আশায় আমরা মরিচিকার পিছনে ছুটেছি। কিন্তু আমরা কোথাও শান্তি পায়নি। বিগত ৫৩ বছরের ইতিহাস একথা প্রমাণ করে যে ইসলামি শ্রমনীতি ছাড়া, ইসলামী রাস্ট্র ব্যবস্হা ছাড়া মানুষের সত্যিকারের মুক্তি কখনো সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামি আদর্শের ভিত্তিতে ইসলামী শ্রমনীতিকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।

আজকে সারাদেশে দেখা যাচ্ছে মিল- ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক-মালিকদের মাঝে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কিন্তু ইসলামে মালিকের দায়িত্ব ও শ্রমিকের দায়িত্ব সম্পর্কে উল্লেখ আছে। ইসলামি শ্রমনীতি মেনে না চলার কারণে আজকে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ইসলামি শ্রমনীতিতে শ্রমিকদের জন্য কল্যাণ রয়েছে। দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। শ্রমিকদের ব্যবহার করে অনেক নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর আহমদ আনোয়ারী। এসময় মোহাম্মদ রিদুয়ানুল হক জিশানকে সভাপতি ও আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

শুক্রবার(২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট শাহজালাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলার আমীর মাওলানা আবুল ফজল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও উখিয়া উপজেলার ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি সরোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, কক্সবাজার জেলার সহসভাপতি মোহাম্মদ শাহাজাহান, জামায়াতের উখিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা নুরুল হক।
এসময় উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান। সঞ্চালনা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই-উখিয়ায় আনোয়ারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই-উখিয়ায় আনোয়ারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
Print Image
এম.এ রাহাত, উখিয়া: একটু শান্তি অধিকার ও মুক্তির আশায় আমরা মরিচিকার পিছনে ছুটেছি। কিন্তু আমরা কোথাও শান্তি পায়নি। বিগত ৫৩ বছরের ইতিহাস একথা প্রমাণ করে যে ইসলামি শ্রমনীতি ছাড়া, ইসলামী রাস্ট্র ব্যবস্হা ছাড়া মানুষের সত্যিকারের মুক্তি কখনো সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামি আদর্শের ভিত্তিতে ইসলামী শ্রমনীতিকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকে সারাদেশে দেখা যাচ্ছে মিল- ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক-মালিকদের মাঝে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কিন্তু ইসলামে মালিকের দায়িত্ব ও শ্রমিকের দায়িত্ব সম্পর্কে উল্লেখ আছে। ইসলামি শ্রমনীতি মেনে না চলার কারণে আজকে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ইসলামি শ্রমনীতিতে শ্রমিকদের জন্য কল্যাণ রয়েছে। দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। শ্রমিকদের ব্যবহার করে অনেক নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর আহমদ আনোয়ারী। এসময় মোহাম্মদ রিদুয়ানুল হক জিশানকে সভাপতি ও আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। শুক্রবার(২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট শাহজালাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলার আমীর মাওলানা আবুল ফজল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও উখিয়া উপজেলার ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি সরোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, কক্সবাজার জেলার সহসভাপতি মোহাম্মদ শাহাজাহান, জামায়াতের উখিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা নুরুল হক। এসময় উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান। সঞ্চালনা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×