হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ১৭ সেপ্টেম্বর – রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ বেসামরিক লোক।

তিনি বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে।

তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পালটা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ১৭ সেপ্টেম্বর – রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ বেসামরিক লোক। তিনি বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে। তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পালটা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি। সূত্র: যুগান্তরআইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×