হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধর্মীয় নেতাদের সমন্বয়ে উখিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

উখিয়ার কোটবাজারস্থ এম আর কনভেনশন হলে গত ১৪ আগস্ট সকালে ধর্মীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন, উখিয়া আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন, শেড, ফুড ফর দ্যা হাঙ্গরি, গুড নেইবার্স বাংলাদেশ এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা।

সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার, শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশন উখিয়ার উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সায়েফ উল্লাহ।

আলোচনা সভায় বক্তারা শিশুদের সুরক্ষা, নৈতিক শিক্ষা, সহিংসতা প্রতিরোধ ও সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ধর্মীয় নেতাদের সমন্বয়ে উখিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধর্মীয় নেতাদের সমন্বয়ে উখিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
Print Image
উখিয়ার কোটবাজারস্থ এম আর কনভেনশন হলে গত ১৪ আগস্ট সকালে ধর্মীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, উখিয়া আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন, শেড, ফুড ফর দ্যা হাঙ্গরি, গুড নেইবার্স বাংলাদেশ এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার, শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশন উখিয়ার উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সায়েফ উল্লাহ। আলোচনা সভায় বক্তারা শিশুদের সুরক্ষা, নৈতিক শিক্ষা, সহিংসতা প্রতিরোধ ও সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×