জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা ক্ষমতায় গেলে দেশকে লুটপাটে পরিণত করবে।
৮ ফেব্রুয়ারী (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণকে সচেতন ভূমিকা রাখতে হবে। তাঁর মতে, নতুন জালেম শক্তিকে প্রতিহত করতে ভোটের মাধ্যমে লাল কার্ড দেখানো জরুরি।
তিনি একটি নতুন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু




মন্তব্য করুন