বাংলাদেশ, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে।
পাশাপাশি এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লীগ অব আরাকান বা ইউএলএ-এর চেয়ারম্যান এবং আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং।
ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে তার পাঠানো বার্তায় ঢাকা ও নেপিদোর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে ইউএলএ চেয়ারম্যান ত্বান ম্রাত নাইং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন,
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় তারা আশা করেন যে বাস্তবসম্মত, টেকসই এবং কার্যকর সমাধান খুঁজে পেতে তিনি তাদের সঙ্গে মিলে কাজ করে যাবেন। বার্তায় আরও উল্লেখ করা হয় যে, বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের এক নতুন পথ তৈরির সুযোগ এখন সামনে এসেছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তাগুলো ইঙ্গিত দেয় যে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি তথা ইউএলএ উভয় পক্ষই কাজ করতে আগ্রহী।




মন্তব্য করুন