হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন রূপে কাজে ফিরছেন দীঘি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

 নতুন প্রজন্মের দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কয়েক বছর ধরে তাকে নিয়ে তুমুল আলোচনা। চলচ্চিত্র, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে নতুন রূপে ফিরেছেন দীঘি। মনের মতো করে নতুনভাবে যেন গড়েছেন নিজেকে। নিজের শরীরের ওজন কমিয়েছেন ৭ কেজি। আজ সবার সামনে হাজির হবেন দীঘি। সবাই বদলে যাওয়া দীঘিকে দেখতে পারবেন আজ সন্ধ্যায়।

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তানজীব নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জ্বল রহমান। ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও তার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জ্বল রহমান। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান ও ভিডিওটি উন্মুক্ত হবে।

এ সম্পর্কে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’

আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন রূপে কাজে ফিরছেন দীঘি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন রূপে কাজে ফিরছেন দীঘি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1]  নতুন প্রজন্মের দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কয়েক বছর ধরে তাকে নিয়ে তুমুল আলোচনা। চলচ্চিত্র, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ এরই মধ্যে প্রশংসিত হয়েছে। এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে নতুন রূপে ফিরেছেন দীঘি। মনের মতো করে নতুনভাবে যেন গড়েছেন নিজেকে। নিজের শরীরের ওজন কমিয়েছেন ৭ কেজি। আজ সবার সামনে হাজির হবেন দীঘি। সবাই বদলে যাওয়া দীঘিকে দেখতে পারবেন আজ সন্ধ্যায়। সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তানজীব নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জ্বল রহমান। ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও তার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জ্বল রহমান। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান ও ভিডিওটি উন্মুক্ত হবে। এ সম্পর্কে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’ আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×