হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নবজাতককে চুমু খাওয়ার সময় ওই মায়েদের কথা ভাবুন! হোয়াইট হাউস মুখপাত্রকে ইরান দূতাবাসের নজিরবিহীন বার্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


তেহরান, ১০ মে – একদিকে নতুন জীবনের আগমনী আনন্দ, অন্যদিকে শত শিশুর প্রাণহানির বিচার—এই দুই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এক হাত নিল ইরান। কন্যাসন্তানের মা হওয়ায় লেভিটকে অভিনন্দন জানালেও গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত ১৬৮ শিশুর প্রসঙ্গ টেনে কঠোর সমালোচনা করেছে দেশটি।

বৃহস্পতিবার (৭ মে) নিজের দ্বিতীয় সন্তান ‘ভিভিয়ানা’র জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ক্যারোলিন লেভিট। নবজাতককে বুকে জড়িয়ে থাকা একটি আবেগঘন ছবি পোস্ট করে তিনি লেখেন, ১ মে ভিভি তাদের পরিবারে যোগ দিয়েছে এবং তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। তবে এই আনন্দের মুহূর্তেই তেহরানের পক্ষ থেকে ধেয়ে আসে এক তীক্ষ্ণ ও হাড়কাঁপানো বার্তা।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরান দূতাবাসের সেই কড়া বার্তা

আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেভিটকে উদ্দেশ্য করে লেখে: “আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য। আপনার বস মিনাবের স্কুলে যে ১৬৮ জন শিশুকে হত্যা করেছেন এবং আপনি যার ন্যায্যতা দিয়েছেন, তারাও শিশু ছিল। আপনি যখন আপনার শিশুকে চুম্বন করেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাবুন।”

মিনাব ট্র্যাজেডি: কী ঘটেছিল সেদিন?

সে সময় ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক বা শিশুদের লক্ষ্যবস্তু করে না। বরং তিনি এই ঘটনার জন্য ইরানের শাসকগোষ্ঠীকেই দায়ী করেছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, হামলার পেছনে ইরান নিজেই দায়ী এবং ইরানের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র আছে (যদিও তা সত্য নয়)।

তবে পরবর্তীতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন সামরিক তদন্তের প্রাথমিক ফলাফল অনুযায়ী, লক্ষ্যবস্তু নির্ধারণে ভুলের কারণে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ওই স্কুলে আঘাত হেনেছিল। নিজের সন্তানের জন্মের পর লেভিটের সেই পুরোনো মন্তব্য এবং ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে এখন নতুন করে বিশ্বজুড়ে নৈতিকতার প্রশ্ন উঠেছে।

এনএন/ ১০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

নবজাতককে চুমু খাওয়ার সময় ওই মায়েদের কথা ভাবুন! হোয়াইট হাউস মুখপাত্রকে ইরান দূতাবাসের নজিরবিহীন বার্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নবজাতককে চুমু খাওয়ার সময় ওই মায়েদের কথা ভাবুন! হোয়াইট হাউস মুখপাত্রকে ইরান দূতাবাসের নজিরবিহীন বার্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১০ মে – একদিকে নতুন জীবনের আগমনী আনন্দ, অন্যদিকে শত শিশুর প্রাণহানির বিচার—এই দুই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এক হাত নিল ইরান। কন্যাসন্তানের মা হওয়ায় লেভিটকে অভিনন্দন জানালেও গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত ১৬৮ শিশুর প্রসঙ্গ টেনে কঠোর সমালোচনা করেছে দেশটি।বৃহস্পতিবার (৭ মে) নিজের দ্বিতীয় সন্তান ‘ভিভিয়ানা’র জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ক্যারোলিন লেভিট। নবজাতককে বুকে জড়িয়ে থাকা একটি আবেগঘন ছবি পোস্ট করে তিনি লেখেন, ১ মে ভিভি তাদের পরিবারে যোগ দিয়েছে এবং তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। তবে এই আনন্দের মুহূর্তেই তেহরানের পক্ষ থেকে ধেয়ে আসে এক তীক্ষ্ণ ও হাড়কাঁপানো বার্তা।ইরান দূতাবাসের সেই কড়া বার্তাআর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেভিটকে উদ্দেশ্য করে লেখে: “আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য। আপনার বস মিনাবের স্কুলে যে ১৬৮ জন শিশুকে হত্যা করেছেন এবং আপনি যার ন্যায্যতা দিয়েছেন, তারাও শিশু ছিল। আপনি যখন আপনার শিশুকে চুম্বন করেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাবুন।”মিনাব ট্র্যাজেডি: কী ঘটেছিল সেদিন?সে সময় ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক বা শিশুদের লক্ষ্যবস্তু করে না। বরং তিনি এই ঘটনার জন্য ইরানের শাসকগোষ্ঠীকেই দায়ী করেছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, হামলার পেছনে ইরান নিজেই দায়ী এবং ইরানের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র আছে (যদিও তা সত্য নয়)।তবে পরবর্তীতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন সামরিক তদন্তের প্রাথমিক ফলাফল অনুযায়ী, লক্ষ্যবস্তু নির্ধারণে ভুলের কারণে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ওই স্কুলে আঘাত হেনেছিল। নিজের সন্তানের জন্মের পর লেভিটের সেই পুরোনো মন্তব্য এবং ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে এখন নতুন করে বিশ্বজুড়ে নৈতিকতার প্রশ্ন উঠেছে।এনএন/ ১০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×