হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নবাবপুরে আগুন : নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ এপ্রিল – রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং র‌্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নবাবপুরে আগুন : নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নবাবপুরে আগুন : নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ এপ্রিল – রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং র‌্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সূত্র: জাগো নিউজআইএ/ ১৩ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×